যমুনায় ভরাডুবি প্রিয় মেয়ে


তিতাসের কথা, পার ভাঙ্গা ঢেউ আর মাঝির ঐ
নৌকো সবই সমান নিখুঁত। কবিতারাও তাই,
তবে কেউই আর এখন জিজ্ঞাসাই করে না,-
কত রাত জাগো? যমুনায় ভরাডুবি প্রিয় মেয়ে
তুমি অবাক চোখে দেখ,- একটি ফুল ধীরে ফুটে
উঠছে, তার চারপাশে এর মাঝেই নেমে স্বর্গ
এসেছে। কে আর জিতেছে প্রেম? তার খুশিটি কথা
বলছে রাত্রির সাথে -- ‘অজ্ঞাতরাই নিরাপদ’। কে
আর খুঁজবে বল প্রজ্ঞা পারমিতা অরণ্যে ঘোর?  
সবুজিমা, সে জ্ঞানী কিন্তু কোনো চাল মারে না কিছু,
সে অরুণ মুখ তার ভ্রমাতুর সোহাগবচন
সে যুদ্ধক্ষেত্র হতে আনা শোক, শোকমানে জানে
ভালোবাসার যোগ্য ছিলাম আমি, কবিতা তা মানে 


২৪/৭/২৪
ঢাকা

মন্তব্যসমূহ