পোস্টগুলি

অনুবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুবাদঃ ইনসমনিয়াক

ইনসমনিয়াক ======== মূলঃ Insomniac by Sylvia Plath রাত্রিটি একটি কার্বন পেপার যেন কৃষ্ণনীল, অজস্র তারা তার বুকে আলো নিয়ে আসে - যেন আকাশে আকাশে একের পর এক ঘুলঘুলি আর সবকিছুর পশ্চাতে রয়েছে মৃত্যুর মত এক হাড়শাদা আলো। এইসব তারাদের চোখের নিচে, জ্যোৎস্না হাসির মাঝে একটি মরু বালিসে সে নিদ্রাহীন তার সূক্ষ্ম ক্ষুদ্র যন্ত্রণার বালি কণাগুলো সে ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। বারবার কণা কণা অজস্র সে পুরাতন ছবি ঝিরি বৃষ্টি দিনে শৈশব কৈশোরের স্বপ্নজড়ানো সব লজ্জা নিয়ে আসে সব অভিবাবক তাদের ছায়া অনুসরণ, কখনো তাদের মুখ অশ্রু সজল কখনো তাদের মুখে হাসি, একটা কীটদষ্ট গোলাপ বাগান যা তাকে কাঁদিয়েছিল – সব... পাথর স্তুপের মত তার কপাল স্মৃতিরা একে অপরকে সজোরে সরিয়ে দিয়ে সাজঘরে যেতে চায় যেন সব হারানো ছবির ফিল্ম স্টার। এইসব লাল, বেগুনী, নীল ট্যাবলেটে কিচ্ছু হয় না তার এই দীর্ঘ বিষণ্ন সন্ধ্যা কীভাবে প্রজ্বলিত করবে তারা ! ঐসব মধুগ্রহরা যারা তাকে দিয়েছিল সন্ন্যাস; মৃত্যু ক্ষণিক, ঐ মধু নেশাগ্রস্ত করেছিল একটা বিস্মরণ প্রবণ শিশুর জাগরণ এখন এই পিল গুলো অকেজো, ঐ সেকেলে দেব-দেবীর মত তাদের পপি ঘুমঘু...

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

ছবি
বিষাদ মধুর। এ গান শুনে অনেকেই আত্মহত্যা করেছেন। কী আছে এই গানে! মৃত প্রিয়তমের কাছে চলে যাওয়ার আকুতি? নাকি অন্যকিছু... আরো কিছু যা এই গান বলে না কখনও... Gloomy Sunday - Wikipedia Link এই বিষণ্ন রোববার, নিদ্রাহীন প্রহর আমার, অগুনতি প্রিয়তম ছায়াদের সাথে আমার এই যাপন  শুভ্র ফুলেরা আর জাগাবে না তোমায় যেখানে শোকের কালো শকট তোমাকে নিয়ে চলে গেছে  দেবদূতরা আর কোনোদিনও ফিরিয়ে দেবে না তোমায় তারা কি বিমুখ হবে যদি যেতে চাই তোমার কাছে বিষণ্ন রোববার বিষণ্ন এ রোববার ছায়াদের সাথে আমি কাটিয়েছি জীবন আমার আমি আর আমার হৃদয় চাইছি শেষ করে দিতে সব সহসাই দেখা যাবে মোম ধরা হাত বিধূর প্রার্থনা তারা যেন না কাঁদে তারা জানুক আমার এ চলে যাওয়া আনন্দের মৃত্যু কোন স্বপ্ন নয় এই মৃত্যুতে মিশে আছে আমার আদর আমার আত্মার শেষ নিঃশ্বাসেও আমি তোমাকে শুভাশিস দিয়ে যাবো বিষণ্ন রোববার স্বপ্নময় আমি শুধু স্বপ্নের মাঝে ছিলাম জেগে উঠে দেখেছি তুমি এই অন্তরে ঘুমিয়ে আছো প্রিয় প্রিয়তম আমি চাই আমার স্বপ্নেরা তোমাকে বিহ্বল না করুক এ হৃদয় তোমাকে বলছে কতটা চেয়েছিলাম বিষণ্ন রোববার Gloomy...

অনুবাদঃ Dance Me To The End Of Love by Leonard Cohen

তুমি সুন্দর নেচে এসো নিয়ে জ্বলন্ত ভায়োলিন যত ভয় থেকে নেচে এসো, দিও নির্ভাবনার দিন জলপাই শাখা আমি যেন এক, নীড়ে নিয়ে চল পাখি ভালোবাসাবাসি শেষ দেখে নিতে, পরাতে তোমার রাখী চলে গেলে সবে দেখবে তোমায় মন তোমার ভঙ্গি অনুভবে ঘোরে চলনে ব্যাবিলন ধীরে ধীরে তুমি দেখিও আমাকে সীমানার শেষ বাতি নেচে এসো তুমি অনন্ত প্রেমে, নেচে এসো সুখ রাতি মিলনেও নাচো, নেচে নেচে যা্‌ও, কোমল মুদ্রা দীর্ঘ ছড়াও ভিতরে বাহিরে ভালোবেসে বেসে আমরা দুজন সাথী প্রেমের অন্তে নেচে এসো তুমি নীড়ে ফিরে চলা পাখি নেচে এসো তুমি, সাথে করে যত অনাগত শিশু মুখ নেচে এসো ছিঁড়ে আদরে পুরনো কালো পর্দার বুক গড়ে তোল ঘর মুছে ফেলে সব শোক... এই সুন্দরে নেচে এসো নিয়ে জ্বলন্ত ভায়োলিন যত ভয় থেকে নেচে এসো, দিও নির্ভাবনার দিন নগ্ন ওহাতে ছুঁয়ে দিও তুমি অথবা ছুঁয়ো না ছুঁয়ো না নেচে এসো ভালোবেসে তুমি মেয়ে, আমাকে হারাতে দিও না

অনুবাদঃ Beautiful Dreamer by Stephen Foster

আমায় দেখে জাগো তুমি স্বপ্ন দেখা চোখ তারা-শিশির অপেক্ষাতে অপেক্ষা শেষ হোক রুক্ষ যত শব্দ ছিল দিনে শোনা যেত ঘুমপাড়ালো জ্যোৎস্না তাদের সবাই নিদ্রারত অপরূপা স্বপ্নবাসী গান তোমাকে ঘিরে শান্ত সুরে একটু ফেরো প্রার্থনারই মুখ এই জীবনের সব কোলাহল এখন গেছে ফিরে আমায় দেখে জাগো তুমি স্বপ্ন দেখা চোখ স্বপ্নমুখী তুমি যখন এই সাগরের বুকে জলপরীদের মাতাল গান জলপরীদের ঠোঁটে জলকণারা ছোট্ট নদী হাওয়ায় জেগে রয় মিশে যেতে চায় সকালে উজল আলোকময় মোহন স্বপ্নচারী জ্বালো এই হৃদয়ে আলো ছোট্ট নদী আর সাগরে যেন ভোরের মুখ চলে যাবে তখন দেখো শোক মেঘেদের কালো আমায় দেখে জাগো তুমি স্বপ্ন দেখা চোখ ====================== "Beautiful dreamer, wake unto me, Starlight and dewdrops are waiting for thee; Sounds of the rude world heard in the day, Lull'd by the moonlight have all pass'd away! Beautiful dreamer, queen of my song, List while I woo thee with soft melody; Gone are the cares of life's busy throng, -- Beautiful dreamer, awake unto me! Beautiful dreamer, out on the sea Mermaids are chaunting the wild lorelie; Ov...

লিরিকানুবাদঃ Mere Nainaa Saavan Bhaadon

চোখে আমার আষাঢ় শ্রাবণ তবু মনে পিপাসা তবু মনে পিপাসা উদাসী এই মনে, কী খেলা কে জানে ব্যথা ভরা গান, কোথা থেকে যে কণ্ঠে ভেসে আসে, সুদূরের আভাসে ভুলেছ তুমি, ভুলে ভুলেও মনে রেখেছি আশা, তবু মনে পিপাসা পুরনো সব কথা, জীবনের কথা এখন মনে হয় ভুলে গেছ তুমি নয় কিছু ভোলনি, বৃষ্টিনাচের কাহিনী মৌসুম ফেরে, দেয় ফিরিয়ে মিছে মনের আশা, তবু মনে পিপাসা দিন তো চলে গেছে, মনে সে আজ পড়েছে বিজলী হয়ে যেন আকাশের গায় ভেসেছে অতীতরেখা, পেয়েছি তোমার দেখা মন আর চোখের অবোধ খেলায় খেলছে আশা-নিরাশা, তবু মনে পিপাসা ======================== Get this widget | Track details | eSnips Social DNA (hmm hmm, haa haa haa) -2 (mere nainaa saavan bhaadon (phir bhi meraa man pyaasaa..) -2 ) -2 ai dil deevaane, khel hai kyaa jaane dard bharaa ye, geet kahaaN se in honThon pe aaye-ey-ey, door kahin le jaaye bhool gayaa kyaa, bhool ke bhi hai mujhko yaad zaraa saa.., phir bhi meraa man pyaasaa baat puraani hai, ek kahaani hai ab sochooN tumhen, yaad nahin hai ab sochooN nahin bhoole-ey-ey, vo saavan ke jhoole rut aaye rut j...

অনুবাদঃ I Am Not Alone

মুলঃ I Am Not Alone by Gabriela Mistral আমি তো একলা নই আসমুদ্রহিমাচল একাকিনী রাত এই তোমাকে যে দোলা দেয় সে আমি তো একা নই ! আকাশও একলা খুব সাগরে ভেসেছে চাঁদ তোমাকে যে ধরে আছি আমি তো তোমারি হই ! ধু ধু এই পৃথিবীর শরীরে লেগেছে শোক তোমাকে জড়িয়ে তবু আত্মায় মিশে রই ! ========= I Am Not Alone The night, it is deserted from the mountains to the sea. But I, the one who rocks you, I am not alone! The sky, it is deserted for the moon falls to the sea. But I, the one who holds you, I am not alone! The world, it is deserted. All flesh is sad you see. But I, the one who hugs you, I am not alone! ============== June 13, 2011

অনুবাদঃ La Belle Dame Sans Merci, Bright Star

মূলঃ La Belle Dame Sans Merci by John Keats ক্ষমাহীনা কেন এমন অসুখে পড়লে বিষাদ পুরুষ প্রাণহীন নিঃসঙ্গ ঘুরে ঘুরে হ্রদে জলপাতারা সব শুকিয়ে পড়েছে দেখ বন্ধ হয়েছে পাখিগান কী করে এমন অসুখ বাধালে যুবক উচ্ছন্নের দৃষ্টি তোমার কাঠবিড়ালীর শস্যভান্ডার পূর্ণ হয়ে গেছে, শেষ হোল ফসল গ্রহণ তোমার ভ্রুতে এক পদ্ম লেগে আছে যাতনার ঘামে লেগে আছে জ্বরের শিশির তোমার গালে লেগে আছে আভাহীন গোলাপের রূপ তার বুকে দ্রুত শুকিয়ে যাবার তাড়া...... আসলে আমি এক মেয়েকে দেখেছিলাম ঘাসের সে দেশে সুন্দরীতমা, পরীর সে মেয়ে দীঘল চুলে, পায়ে বৃন্দার ছন্দ তোলা মেয়ে চোখ যার বনের আদিম ছুটে চলা ঘোড়ার ভ্রমণ পথে স্থির আমি বসিয়েছি তাকে সারাদিন কোনকিছু দেখি নাই আর ঝুঁকে পড়ে একদিকে সরে গেয়েছে সে অপার্থিব গান পুষ্পমুকুট বানিয়ে দিয়েছি আমি কংকন, তা-ও; দিয়েছি সুরভী আঙ্গিনা আমি তাকে সেও দেখেছে আমাকে, যেন প্রীতির সে চোখ সে ডেকেছে, মিষ্টি সে ডাক সে আমাকে দিয়েছিল মিষ্টি বৃক্ষ শিকড় বন থেকে খুঁজে আনা মধু, স্বর্গ সন্দেশ আর অবাক ভাষায় বলেছে আমাকে খুব ভালবাসি সে আমাকে নিয়ে গেছে তার সেই কুহক কুয়ায় আমাকে অতল দেখে দেখে ফেলেছে সে দীর্ঘনিশ্বাস আমি এক গভীর চুম...

একটি কথোপকথন

আমি আর আমার নিঃসঙ্গতা কথা বলে মাঝেমাঝে তুমি হতে তো কেমন হত তুমি কত কথা বলতে এ-কথা--- ও-কথা তুমি কিছু কথা শুনে চুপ করে যেতে কিছু কথা শুনে তুমি খিলখিল হাসতে তুমি হতে তো এমন হত তুমি হতে তো অমন হত আমি আর আমার নিঃসঙ্গতা কথা বলে মাঝেমাঝে -------------------- ------------------- এই রাত তোমার খোলা চুল আমার এই রাত জেগে আছে জোছনায়, কারো দৃষ্টিরেখায় ও কী চাঁদ নাকি চুড়ি আকাশে কী তারা না আঁচল ও কী হাওয়া না সুগন্ধ তোমার পাতার শব্দরা বলেছে- তুমি বলেছো কিছু আমিও ভেবেছি চুপ হ্যাঁ, আমিও তা জানি তুমি নেই এখানে কোথাও তবু ভেতর বলছে তুমি এখানেই, এখানে কোথাও main aur meri tanhai aksar yeh baatein kartein hain tum hoti to keisa hota, tum yeh kehti, tum vo kehti tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hasti tum hoti to aisa hota, tum hoti to vaisa hota main aur meri tanhai aksar ye baatein karte hain yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai hai chandni ya tumhari nazrein se meri raatein dhuli hui hai yeh chand hai ya tumhara kangan sitaarein hai ya tumhara aanchal hawa ka jhonka hai ya tumhar...

অনুবাদঃ The Solitary Reaper

মূলঃ The Solitary Reaper by William Wordsworth ====================== শস্যলীনার গান চেয়ে দেখ নিঃসঙ্গ সে দূরে তবু দৃষ্টি সীমায় সে শস্যলীনার গান একটু দাঁড়াও, নয় চলে যাও ধীর একা তার ফসল চয়ন গানে তার বিধুরের তানে বিস্তীর্ণ উপত্যকা ভেসে চলে যায়---- শোন ! যাযাবর শোনে নাই পৃথিবীর কোনো পাপিয়া গেয়েছিল এ্ররকম ডাক দেয়া সুর আরব মরুতে কেউ শোনে নাই আর এমন মাতাল করা ধুন যেন কোন মধুমাসি পাখিগান – সমুদ্র শূন্যতা ভাঙ্গে, দূরতর দ্বীপসারি বুক চিড়ে উড়ে চলে যায়... কী গাইছে সে? এই বিষাদের তানে কি কোন প্রাচীন বৃদ্ধ, ...সুখ হল না যার নাকি কিছু সময়ের থেকে দূর? প্রাচীন যুদ্ধকথা? নাকি কোন নম্র কথন, আজকের কথা নাকি জাগতিক দুঃখ-ব্যথার ঘটছে বা ঘটবে এমন কিছু? সে যা কিছু হোক শুনেছি সে কুমারীর গান অশেষের সুর আমি দেখেছি তার ফসল গ্রহণ নিশ্চুপ সেই গান চুপ হওয়া মন তারপর জীবনের পথে পা বহুযুগ পরে---------- যদিও শুনিনি আমি আর কোনদিন, হৃদয়ে বয়েছি সুর হৃদয়ে বয়েছি চিরদিন ====***==== The Solitary Reaper William Wordsworth Behold her, single in the field, Yon solitary Highland...

অনুবাদঃ তাকে দেখে যে আমার মনে হল

Song: Ek Ladki Ko Dekha To Aysa Laga Movie/Album: 1942 A Love Story Year: 1994 Music Director: R.D.Burman Lyricist: Javed Akhtar ==================== তাকে দেখে যে আমার মনে হল যেন হাসছে গোলাপ কোনো কবি’র সে খাব্ যেন আলোর কিরণ এক হরিণ হিরণ যেন চাঁদনী সে রাত সে স্নিগ্ধ সংলাপ যেন মন্দিরে জ্বলছে সে প্রদীপশিখা--- সেই মেয়েকে দেখে যে মনে হল যেন ভোরের সে রূপ যেন শীতের সে রোদ যেন বীণার সে তান সব রঙের সে প্রাণ যেন লতার সে কেউ যেন ঝিলের সে ঢেউ যেন সুঘ্রাণ ছাওয়া সে ঠান্ডা হাওয়া--- এক মেয়েকে দেখে যে মনে হল যেন নাচের ময়ূর সে রেশমী এক ডোর যেন পরীর সে গান আগুন চন্দনে স্নান যেন সব অলংকার যেন সে কুয়াশার যেন ধীরে ধীরে ছায় সুনীল নেশা--- ============================= Get this widget | Track details | eSnips Social DNA ============================= Hindi Lyrics: Ho Ek Ladki Ko Dekha To Aisa Laga Jaise Khilta Gulaab Jaise Shaayar Ka Khwaab Jaise Ujli Kiran Jaise Van Mein Hiran Jaise Chaandni Raat Jaise Narmi Ki Baat Jaise Mandir Mein Ho Ek Jalta Diya Ho Ek Ladki Ko Dekha To Aisa Laga Jaise Sub...

অনুবাদঃ পাবলো নেরুদা'র A Song of Despair

রাতের আঁধার থেকে স্মৃতির কুহকে ভেসে যাই নদীর আর্তনাদ মিশে গেছে সমুদ্রের বুকে ভোরের একলা তৃণের মত আমি আর কেউ নেই কিছু নেই মৃত পুষ্পের বরষায় ধ্বংস কূপের গভীরে গভীরে ঢুকে যাই ধ্বংস আর উড্ডয়নে মিশে আছ তুমি তোমার বুকের কিনার থেকে উড়ে উড়ে চলে গেছে গানপাখি দল এই অন্তরালের মত ডুবিয়ে দিয়েছ সব সমুদ্র অথবা সময়ের মত সবকিছু ডুবে গেছে তোমার গভীরে সে এক অন্য প্রহর ছিল রক্তের, চুম্বনের জাদুর প্রহরে যেন জ্বলে ওঠা বাতিঘর তোমাতেই ডুবে গেছে উচ্ছন্নের প্রেম, নাবিকের ভয় শিশিরের শৈশবে আমার আত্মার জাগরণ, তার আলীন উড়াল আহত পাখা – সবকিছু নিমগ্ন করেছ তুমি কষ্ট জড়িয়ে ধরে ইচ্ছে ছুঁয়েছ তুমি বিষণ্নতায় নির্বাক তোমার সুকরুণ বুকে ডুবে গেছে সব যত কামনা আর পৃথিবীর কাজ পিছু ফেলে বানিয়েছি ছায়ার দেয়াল - চলে যাই হায় আমার শরীর, হায় হারানো কিশোরী! শুনে নাও বৃষ্টিপ্রহরের সব গান কাঁচের বয়ামে তুমি অসীম মমতা রেখেছিলে আর অবাক বিস্মরণে চৌচির হয়ে গেছ তুমি সেই মমতার কাঁচ সুদূর দ্বীপের কোন আঁধার নির্জনতায় ডেকে নিয়েছিলে তৃষ্ণা ক্ষুধায় ছিলে ধ্বংসে ব্যথায় ছিলে, তুমি বিস্ময়। কী করে ধারণ করেছিলে বল আত্মার নিগড়ে, আলিঙ্গনে! কতটা অঘোর অথবা ক্ষ...

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

ওস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁন এর “আফরি” –“ the most beautiful one!” গানটির কথা নিয়ে আগ্রহের কমতি ছিলো না।উসকে দিলো ব্লগার আবদুল্লাহ আল মনসুর এর ওস্তাদজি’র ওপর দেয়া রিসেন্ট পোস্ট। খুঁজতে খুঁজতে গানটির ইংরেজী অনুবাদও পেয়ে গেলাম। যা বুঝতে পারলাম তা হচ্ছে অতুলনীয় উপমায় ভরা অসাধারণ কথামালায় গাঁথা এই “আফরি”। লিরিসিস্ট, দ্যা গ্রেট জাভেদ আক্তার। নীচে এর মূল কথাগুলো তুলে দিলাম। সেই সাথে অদ্ভুত সুরের সেই গান। আমি একে অনুবাদের লোভ সামলাতে না পেরে একটু চেষ্টা করলাম। রস আস্বাদনের জন্য আগ্রহী পাঠকদের প্রথমে গানটি একবার শুনে নিতে অনুরোধ করছি। ভিডিওতে ইংরেজী অনুবাদ ভেসে আসবে। ক্লিয়ার হয়ে যাবে অমৃত কথাগুলো। তারপর আমার অনুবাদ ধরে ধরে গানটি আবার শুনুন। সো, লেটস স্টার্ট ! husn-e-jaanaaN kii taariif mumkin nahiiN It is not possible to praise the beauty of beloved. aafriin aafriin O the most beautiful one! tuu bhii dekhe agar to kahe ham-nashiiN Even if you see my beloved, you would also say aafriin aafriin O the most beautiful one! aisaa dekhaa nahiiN Khuubsuurat ko’ii jism jaise Ajanta kii muurat ko’ii jis...