ম্লান মেয়ে, শোনো

আড়ালে যেও না তুমি সন্ধ্যা হলে
বাগানে গন্ধের ঘ্রাণ
ম্লান মেয়ে, শোনো

সূর্য ডোবে আর পাখির মিহিসুর করতালি
দশটি আঙুলে হীনা রঙ আর তুমি তোমার ছাদে
এখন হেমা চাঁদ রাত
যশোমতী মাকে বলে শ্যাম
রাধা কিউ গোরি মে কিউ কালা
আড়ালে যেও না
তুমি আমার অন্য ঘুম
যেখানে মাঝ বনে একা হ্রদ
খামার বাগান আর তিব্বতের রাজপুত্রের
একা জেগে থাকা
সূর্য চিত্র প্রচেতনায়
তার চোখ সহজে নাচে না

তবু এই ভূপালী ভোরে
শাদা শাদা বাছুরের সবুজ মাঠ
যেখানে মাঝ বনে একা হ্রদ আর তার বুকে রক্তলাল মরাল,
তার মর্মরে মৃন্ময় কাজ;
--- কুঁড়ির কানে মিহির ঝিলমিল

তিব্বতের রাজপুত্র ধীরে বলে ---
ম্লান মেয়ে, শোনো
তুমি কেন করনি সূর্য প্রণাম?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা