লিরিক - ৫


হলদে পাখির দিন
তোমায় ভুলতে নেই
ফুল দোকানে তিন
কথায় রাগতে নেই

কথার শালিক আজ
একটা পাখি হয়ে
চুপ রয়েছে খুব
রোদেরই হৃদয়ে

হলদে পাখির দিন
ফুল দোকানে তুই
গেছিলি কোন্ ভুলে
নিয়েছিলি জুঁই

জুঁই গন্ধে ঘুম
দিন ফিরেছে বাড়ি
গোলাপ চেয়েছিল
জুঁই দিল আনাড়ি

হলদে পাখির দিন
ফুলের মানে জানো
সাদা রঙে ভুল
করেছিলে মানো

সকাল সকাল রোদ
ভুলে যেতে নেই
ফুল দোকানে তিন
কথায় রাগতে নেই

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা