রাজা কাঁদে

তিতিরের নাচ যেন শেষ পারানি
যেন এ মৈত্রী থাকে মরণের পরও 
আলোপ আলোর আভা ভেসে ওঠে গাঢ়
হাসির প্রপাত থেকে স্নেহ ডেকে আনি 

তৃণাদ বাছুর চোখে জল অম্লান
দ্বীপাকার এই ভূমি হরিত পাবন 
বিনতার চোখে যেন ধান অগণন 
গ্রিনরুম থেকে আসে হাসি আর গান 

হাসি-গান মৈত্রীর জীবন নাটকে 
কালিক ব্যাথারা মরে মৃত্যু ত্রপায় 
সহিষ্ণু মানুষের মিলন মেলায় 
অযথাই রাজা কাঁদে শূন্য ফটকে 

মন্তব্যসমূহ