রূপছবিতে পর্যটন

রূপছবি শহরে বহু বহু দিন পরে এসেছে পর্যটক
হিরণ্য আঁধারে ছুটিয়ে দিয়ছে সে সোনালী সিডান
শ্যাম গহনের ঘুম থেকে জেগে উঠেছে স্ট্রবেরির মৌসুম
আপন প্রিয় অশ্রু দীঘল রাত
তারায় তারায় জেগে উঠেছে মোহন আকাশ
জেগে উঠেছে মহৎ বেদনার মত সৌম্য প্রহর
অবরোহণের মীড়ে ঢেকে যাচ্ছে
মদির রাতের আঙ্গুর নগ্নতা

ইচ্ছে ভুলানো বিউগল সাথে করে
যখন ঘন্টা বেজে ওঠে দূর মন্দির
তা কি আবাহন নাকি বিদায় সংকেত?
মায়াহীন পাতাল প্রবেশ?
নাকি সীমাহীন মায়া?

এই আচ্ছন্ন প্রহরনীলে লীনের আহির
এই সরলতা, স্নায়ুনাশী পতনের সুখ
এই চিরকালের অশ্রুত তান
কাজলরেখায় জ্বলে ওঠা চিত্রার আলো
মুখরিত মুনওয়াক - স্থির

এই শহরে কারো মৌ্নতার কাছে
ফিরে আসে সে

যদিওবা ভুলে ছিল
সলীন সময়
কোয়েনার গান,
তবু এক চোরাটান
রূপছবি শহরে বহুদিন পরে
এখনো প্রাচীন বৃক্ষে ভবনে লেগে আছে
স্নেহ মোহ মায়া
টলটলে সাঁতারপুকুর---

এখনো মায়াপথে
পয়জন আইভি’র জাল
মায়ামদে তবুও পর্যটক -
আমৃত্যু মাতাল
===**===
March 18, 2011

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা